৭৬ নারীকে সেলাই মেশিন দিল চট্টগ্রাম সিটি করপোরেশন
একটি প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণও দেওয়া হবে।
স্বাবলম্বী করতে ৭৬ জন নারীকে সেলাই মেশিন দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
বুধবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে চায়না-ইউএনডিপি ট্রায়াঙ্গুলার ও সাউথ কো-অপারেশন প্রকল্পের আওতায় এসব আধুনিক মেশিন হস্তান্তর করেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
প্রকল্পের আওতায় প্রত্যেক উপকারভোগীকে চার দিনের প্রশিক্ষণও দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে মেয়র বলেন, এসব মেশিন নারীদের স্বাবলম্বী উদ্যোক্তায় পরিণত হতে সহায়তা করবে।
অনুষ্ঠানে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, ইউএনডিপির পরামর্শক কামাল উদ্দিন আহমেদসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
