২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল 'আমিন কলোনির' ঘর, দোকান-গুদাম

কলোনির কোনো একটি বাসা থেকে থেকে আগুনের সূত্রপাত, ওই আগুন গুদামেও ছড়িয়ে পরে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:12 AM

Updated : 06 Oct 2023, 03:12 AM

চট্টগ্রাম শহরের 'আমিন কলোনি'তে আগুন লেগে পুড়ে গেছে কয়েকটি ঘর, দোকান ও ঝুট গুদাম।

বুধবার নগরীর আমিন জুট মিল সংলগ্ন কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান।

তিনি বলেন, "কলোনির কোনো একটি বাসা থেকে থেকে আগুনের সূত্রপাত। বাসাগুলোর পাশে ঝুট গুদাম ও দোকান ছিল। বাসার আগুন ওই গুদামেও ছড়িয়ে পরে। আগুনে ওই কলোনির সাতটি ঘর, বিভিন্ন মালামালের ছয়টি দোকান ও ঝুট কাপড়ের দুটি গুদাম পুড়ে গেছে।"

কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে বলে তাদের কাছে খবর আসে।

পরে আগ্রাবাদ, বায়েজিদ, কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের আটটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

কামরুজ্জামান বলেন, "আমাদের ধারণা, চুলা কিংবা মশার কয়েল থেকে আগুন লাগতে পারে। আবার গুদামের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই দুর্ঘটনা ঘটতে পারে।"

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি জানা যাবে বলে মন্তব্য করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/bdnews24/posts/pfbid02oyhHJoGCDiuL6Hive2gg4Y3UuuwvQ6Kv2kaMYg23MBD53z5WcFrPE82SXKMBJuUKl