২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল স্থানীয়রা

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শিশু ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিল স্থানীয়রা

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2022, 05:50 PM

Updated : 13 Sep 2022, 05:50 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

গ্রেপ্তার মোহাম্মদ হানিফ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ঘাটপাড়া এলাকার একটি মসজিদের পরিচালনাধীন নুরানী মাদ্রাসার শিক্ষক; তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতছড়া এলাকায়।

সোমবার গভীর রাতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী জানান।

তিনি বলেন, “আট বছরের এক ছাত্রীকে সোমবার দুপুরের পর তিনি ধর্ষণ করেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ঘটনা জানাজানি হওয়ার পর তারা হানিফকে আটক করে থানায় খবর দেয়।”

শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।