২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষার্থীকে মারধর, বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় সড়কের রেলক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশা চালকরা ওই শিক্ষার্থীকে মারধর করে।

চবি শিক্ষার্থীকে মারধর, বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 09:28 PM

Updated : 21 Aug 2022, 09:33 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার ঘটনায় মূল ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

Image

আহত সুমিত।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় মূল ফটকে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক শিক্ষার্থীর সাথে সিএনজি অটোরিকশা চালকের ঝামেলাকে কেন্দ্র করে মূল ফটকে কিছু শিক্ষার্থী বিক্ষোভ দেখিয়েছে। বিষয়টি সমাধান করা হয়েছে।”

মারধরে আহত সুমিত আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রোববার বিকালে ভর্তীচ্ছুদের জন্য বিশ্ববিদ্যালয় সড়কের রেলক্রসিং এলাকায় সুমিত অপেক্ষা করছিল।

এসময় কয়েকজন সিএনজি অটোরিকশা চালক সুমিতকে গালিগালাজ এবং মারধর করে। আহত সুমিতকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ কারণে শিক্ষার্থীরা মূল ফটকে বিক্ষোভ করেছে।