২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

আনুমানিক ৭ বছর বয়েসী শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 05:13 PM

Updated : 24 Jan 2024, 05:13 PM

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বাকলিয়া মন্দিরঘাট এলাকা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

আনুমানিক ৭ বছর বয়েসী শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীতে নোঙর করে রাখা দুই জাহাজের ফাঁকে লাশটি আটকে ছিল। খয়েরি রঙের গেঞ্জি পরিহিত শিশুটির মৃতদেহ পানিতে পচে ফুলে গেছে।”

শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।