২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে উদ্ধার হল সোনার ১২ বার

এসবের বাজারমূল্য সোয়া কোটি টাকার মতো।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 11:41 PM

Updated : 16 Apr 2023, 11:41 PM

শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার ১২টি বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।

রোববার রাত পৌনে ৯টায় এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজে এসব সোনার বার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানের তিনটি সিটের ওপরে পরিত্যক্ত অবস্থায় সোনার এসব বার মেলে।

“উদ্ধার হওয়া সোনার বারের ওজন এক কেজি ৩৯২ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।”