২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চারুকলার আন্দোলনে হামলা, চবি ছাত্রলীগ থেকে এক নেতা বহিষ্কার

‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়’ এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

চারুকলার আন্দোলনে হামলা, চবি ছাত্রলীগ থেকে এক নেতা বহিষ্কার

কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2023, 10:29 PM

Updated : 12 Feb 2023, 10:28 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে আন্দোলনরত চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। 

রোববার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করার কথা জানানো হয়। 

‘সংগঠনবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয়’ এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মারুফ ইসলামের কিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। 

সাংবাদিকরা সেসময় ভিডিও করতে গেলে মারুফের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা তাদের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সাংবাদিক সমিতি ও আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন এবং সংগঠনটির কেন্দ্রীয় নেতাদেরও বিষয়টি অবহিত করেন। 

অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফের দাবি, বিষয়টি তদন্ত না করেই কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। 

আরও পড়ুন

পুরনো খবর:

চবির চারুকলার আন্দোলনকারীদের উপর ‘ছাত্রলীগের’ হামলা
ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার