চট্টগ্রামে শহীদ মিনারে যাওয়ার পথ নির্দেশনা
এবছরও শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল সিটি করপোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজে নির্মিত শহীদ মিনারে।
বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে যাওয়ার পথ নির্দেশনা ঠিক করে দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
শহীদ মিনার এলাকায় যানজট নিরসনে নগর পুলিশ থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী কিছু সড়কে যান চলাচলে বিধি নিষেধও আরোপ করা হয়েছে।
এবছরও শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল সিটি করপোরেশন মডেল স্কুল অ্যান্ড কলেজে নির্মিত শহীদ মিনারে।
নির্দেশনা অনুযায়ী, শনিবার ভোর ৫টা থেকে তিনপুল থেকে আমতল হয়ে নিউ মার্কেট এবং নিউ মার্কেট থেকে তিনপুল পর্যন্ত সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে তিনপুল থেকে প্রাথমিক শিক্ষা অফিস সড়কে একমুখী যান চলাচল করবে।
চট্টগ্রামে নির্মিত সাংস্কৃতিক কমপ্লেক্সের নকশায় নির্মাণ করা হচ্ছে নতুন শহীদ মিনার। তাই ভেঙ্গে ফেলা হয়েছে পুরানো শহীদ মিনারটি। বিকল্প হিসেবে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে নির্মাণ করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার।
বিকল্প এ শহীদ মিনারেই গত বছর থেকে শহীদ দিবস, স্বাধীনতা ও বিজয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন চট্টগ্রামের সব স্তরের জনসাধারণ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো নগর পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, শ্রদ্ধা জানাতে আসা সকল গুরুত্বপূর্ণ এবং সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা রাইফেল ক্লাব ও আমতল মোড় তাদের গাড়ির ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবে। সেখান থেকে পায়ে হেঁটে শহীদ মিনারে যাবেন। তাদের বহনকারী গাড়িসমূহ প্রধান পাকিং স্থান রাইফেল ক্লাব মাঠে থাকবে।
শ্রদ্ধা নিবেদন শেষে পুনরায় আমতল থেকে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে প্রত্যাবর্তন করতে বলে নির্দেশনায় বলা হয়।
