১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে আগুনে বৃদ্ধার মৃত্যু

দগ্ধ হয়েছেন আরও তিনজন।

চট্টগ্রামে আগুনে বৃদ্ধার মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 02:47 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

চট্টগ্রাম নগরীর মৌলভীবাজার এলাকায় বসতঘরে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন। আগুনে দগ্ধ হয়েছেন তার পরিবারের আরও তিনজন।

সোমবার রাত পৌনে ৩টার দিকে মোল্লাবাড়ির একটি বসতঘরে এ আগুন লাগে।

আগুনে মারা যাওয়া বৃদ্ধার নাম গীতা রাণী ঘোষ (৭০)। দগ্ধরা হলেন- তার ছেলে বিপুল ঘোষ (৪৯), স্ত্রী কনা ঘোষ (৪৫) ও তাদের সন্তান শশী ঘোষ (১০)।

চান্দগাঁও থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মধ্যরাতে নিজ বাসায় আগুনে পুড়ে ওই বৃদ্ধা মারা যান। ওই পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, আগুন লাগার পর কালুরঘাট ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভোর চারটা ১০ মিনিটে আগুন নির্বাপণ করে।

আগুনে পাঁচটি সেমি পাকা বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।