২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: চট্টগ্রামে আরো দুই মৃত্যু, নতুন রোগী ৮৭ জন

নতুন ৮৭ জনসহ চট্টগ্রাম জেলায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪৬৪ জনে দাঁড়াল।

ডেঙ্গু: চট্টগ্রামে আরো দুই মৃত্যু, নতুন রোগী ৮৭ জন

জ্বরের কারণে অসুস্থতা বাড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে অনেককেই স্যালাইন দিতে হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2023, 07:20 PM

Updated : 17 Jul 2023, 07:20 PM

চট্টগ্রাম নগরীতে একদিনে ডেঙ্গুতে আরো দুজন মারা গেছেন; এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৭ জন। 

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, দুইজনের মৃত্যুর পর এ বছর ডেঙ্গুতে চট্টগ্রামে মৃতের সংখ্যা হল ১৮। 

এর মধ্যে চলতি মাসেই মারা গেছে ৯ জন। 

এ বছর মৃতদের মধ্যে নয়জনই শিশু। বাকিদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।

নতুন ৮৭ জনসহ চট্টগ্রাম জেলায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৪৬৪ জনে দাঁড়াল। 

এর মধ্যে শুধু এ মাসের প্রথম ১৬ দিনেই আক্রান্ত হয়েছে ৯৯৯ জন। এর মধ্যে ৭৬৪ জন নগরীর বাসিন্দা। 

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৩৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।