১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাম্প্রদায়িক শক্তি গুজব-অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে: মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটির মেয়র বলেন, “এবারের পহেলা বৈশাখ কেবল উৎসবের উপলক্ষ নয় বরং এটি আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেয়ারও সময়।”

সাম্প্রদায়িক শক্তি গুজব-অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে: মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 09:44 PM

Updated : 12 Apr 2023, 09:44 PM

বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় ভুলিয়ে দিতে সাম্প্রদায়িক শক্তি ‘নানা অপকৌশল, গুজব আর অপব্যাখ্যার আশ্রয়’ নিচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

পহেলা বৈশাখ উপলক্ষে নগরবাসীর ‍উদ্দেশে এক শুভেচ্ছা বার্তায় তিনি এই মন্তব্য করেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের আহ্বান জানিয়ে এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “পহেলা বৈশাখের উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য ও আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।

“বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ গড়লেও এখনও সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই।”

মেয়র রেজাউল বলেন, “সাম্প্রদায়িক শক্তি আমাদের নৃতাত্ত্বিক পরিচয় ভুলিয়ে দিতে নানা অপকৌশল, গুজব আর অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। এজন্য এবারের পহেলা বৈশাখ কেবল উৎসবের উপলক্ষ নয় বরং এটি আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ নেয়ারও সময়।

“জাতির প্রতি আহ্বান রইল, যাতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ হই। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত বাংলাদেশ এই হোক আমাদের শপথ।”