বজ্রপাতে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
শনিবার দুপুরে বন্দর নগরীর বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামে বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল (২৩) বাংলাবাজার মুক্তিযোদ্ধা কলোনীর বাসিন্দা ছিলেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাবাজার ২ নম্বর গলিতে নির্মাণাধীন একটি ভবনের সপ্তম তলায় কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন বুলবুল। সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
