২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারি সেবা নিয়ে চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা

মেলার দুই দিনে বিআরটিএ স্টল থেকে ৫ হাজার আবেদনকারীকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।

সরকারি সেবা নিয়ে চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা

চট্টগ্রামের জেলা প্রশাসক সোমবার সকালে বেলুb উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 06:17 PM

Updated : 19 Dec 2022, 06:17 PM

বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সোমবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

সাংবাদিকদের তিনি বলেন, “চট্টগ্রামের যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং আনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিচ্ছে, তাদের নিয়ে এ মেলার আয়োজন। 

“মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।”

Image

সরকারের ২২টি দপ্তর ও প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।

সরকারের ২২টি দপ্তর ও প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টল থেকে সরাসরি নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই মিউটেশন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি কর্পোরেশন এর হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স এর আবেদন ও নবায়নের পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবা দেওয়া হচ্ছে মেলা থেকে।

মেলার দুই দিনে বিআরটিএ স্টল থেকে ৫ হাজার আবেদনকারীকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।

মেলা উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন এবং সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।