২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

জব্দ করা তেল স্থানীদের কাছে বিক্রি করা হবে, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 12:57 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

এ ঘটনায় ইমতিয়াজ ভূঁইয়া নামে ওই তেল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ‘গোপন সংবাদের’ ভিত্তিতে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, সেনবাগের ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখেন বলে প্রশাসনের কাছে খবর ছিল। অভিযান চালিয়ে তার বাড়িতে ড্রামে সংরক্ষিত ৪ হাজার লিটার ডিজেল ও দেড় হাজার লিটার পেট্রোল জব্দ করা হয়। 

সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম বলেন, জব্দ করা তেল পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে।