২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের জন্য চবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এদিকে রোববার থেকে কোরবানির ঈদ ও বর্ষাকালীন ছুটি শুরু হচ্ছে।

সংস্কারের জন্য চবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2023, 07:26 PM

Updated : 19 Jun 2023, 07:26 PM

সংস্কারের জন্য শুক্রবারের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার প্রক্টর নুরুল আজিম সিকদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ২৩ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে আগামী রোববার থেকে কোরবানির ঈদ ও বর্ষাকালীন ছুটি উপলক্ষে সব ক্লাস এবং সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।

ডেপুটি রেজিস্ট্রার আকবর হোসাইন স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসের ১১ তারিখ পর্যন্ত অফিস এবং ১৩ তারিখ পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।

১৯৬৬ সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলই বেশ পুরনো।