১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 12:43 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক জনের মৃত্যু হয়েছে। 

উপজেলার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

নিহত ৪৫ বছর বয়সী ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওই কভার্ড ভ্যানের আরোহী ছিলেন। 

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচীন্দ্র লাল ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে চট্টগ্রামমুখী একটি কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে আটকে যায়। 

“খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় জাহাঙ্গীর আলমকে মৃত অবস্থায় গাড়ি থেকে বের করে আনেন।”

মচীন্দ্র লাল ত্রিপুরা জানিয়েছেন, নিহত জাহাঙ্গীর চালকের বাম পাশের আসনে বসেছিলেন। গাছের সঙ্গে কভার্ড ভ্যানের ওই পাশটি ধাক্কা লাগে। 

চালককে দুর্ঘটনার পর খুঁজে পাওয়া যায়নি। এছাড়া মরদেহ লাশ উদ্ধারের পর হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মচীন্দ্র লাল ত্রিপুরা।