২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস থেকে আধা কেজি আইস উদ্ধার, আটক ১

মাদকের ওই চালান কক্সবাজার থেকে নেওয়া হচ্ছিল ঢাকায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2022, 03:43 PM

Updated : 29 Aug 2022, 03:43 PM

চট্টগ্রামে একটি বাসে তল্লাশ চালিয়ে আধা কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

রোববার নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন চেক পোস্টে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাস থেকে মো. এরশাদ (২৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) অতনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসে তল্লাশি চালিয়ে কালো টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে বক্সটি খুলে পাওয়া যায় ৫০০ গ্রাম আইস।

“এরশাদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তার এলাকার এক ব্যক্তি ১৫ হাজার টাকার বিনিময়ে বক্সটি ঢাকায় পাঠানোর জন্য তার সাথে চুক্তি করে।”

আগেও দুইবার ‘এ ধরনের বাক্স’ ঢাকায় নিয়ে যাওয়ার কথা এরশাদ ‘স্বীকার করেছেন’ বলে জানান পুলিশ কর্মকর্তা অতনু।

তবে কিছু ‘বিভ্রান্তিকর’ তথ্যও তিনি দিয়েছেন মন্তন্য করে সহকারী কমিশনার বলেন, ”তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।“

মো. এরশাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।