চট্টগ্রামে ধানের শীষ প্রার্থী যারা
এদিন মোট ২৩৭ আসনে প্রার্থীর নাম জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগামের ১৬টি আসনের মধ্যে ১০টির প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে একক প্রার্থীর নাম পড়ে শোনান।
চট্টগ্রাম-১ (মীরসরাই): নুরুল আমিন চেয়ারম্যান
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সারোয়ার আলমগীর
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন
চট্টগ্রাম-৫ (হাটাজারী-বায়েজীদ): মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী): এরশাদ উল্লাহ
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী): আমীর খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রাম-১২ (পটিয়া): এনামুল হক এনাম
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী): সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু
প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বেলা ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। টানা সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব।
