২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে দম্পতির লাশ উদ্ধার

রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাঁটে শোয়ানো অবস্থায় ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 03:18 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

চট্টগ্রামের ফয়'স লেক এলাকায় একটি আবাসিক হোটেল থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার 'রয়েল পার্ক' হোটেল থেকে দুজনের লাশ উদ্ধ্বার করা হয়। নিহতরা হলেন-মো. রিপন (৫০) ও সোনিয়া আক্তার (৩৩)। তারা স্বামী-স্ত্রী ছিলেন বলে পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে।

রিপন ও সোনিয়া নগরীর লালখান বাজার ঢেবার পাড়ের বাসিন্দা; রিপন ভ্যানে ফল বিক্রি করেন ও সোনিয়া গৃহকর্মীর পেশায় ছিলেন।

আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে রিপন ও সোনিয়া ওই হোটেলে রুম ভাড়া নিয়েছিলেন। রাতে তারা একসাথে খাওয়া দাওয়া করতে দেখা গেছে।

"সকালে রুমের দরজা খোলা দেখে একজন বয় প্রবেশ করে দেখেন রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাঁটে শোয়ানো অবস্থায় ছিলেন। এসময় তার মুখে ফ্যানা ছিল।"

হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।