Published : 06 Oct 2023, 03:06 AM
চট্টগ্রামে দুদকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার পর থানা হেফাজতে মারা গেছেন।
সৈয়দ মো. শহীদুল্লাহ নামের ওই ব্যক্তি বছর কয়েক আগে উপ- পরিচালক হিসেবে দুদক থেকে অবসরে যান। তার বাসা চট্টগ্রাম শহরের এক কিলোমিটার এলাকায়।
চান্দগাঁও থানা পুলিশ মঙ্গলবার রাতে বাসা থেকে শহীদুল্লাহকে গ্রেপ্তার করে। থানায় নেওয়ার পর তিনি ‘অসুস্থ হয়ে পড়েন’ বলে পুলিশের ভাষ্য।
চান্দগাঁও থানার ওসি খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি সিআর মামলায় শহীদুল্লাহর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। ওই মামলায় তাকে বাসা থেকে থানায় আনা হয়।”
ওসির দাবি, তার কক্ষেই বসানো হয়েছিল শহীদুল্লাহকে। সাবেক সরকারি কর্মকর্তা হওয়ায় তাকে হাজতে রাখা হয়নি।
“হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। পরিবারের সদস্যরাসহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শহীদুল্লাহর বাইপাস সার্জারি হয়েছিল, পাশাপাশি তিনি ডায়বেটিসে আক্রান্ত ছিলেন।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid02HUpVTRTfFuRX1jC4YBMwzGN5DfGuUc9i4W5pAmhuUec3SchhkWg4HSoUxs9qb5kxl