২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে একজনের মৃত্যু

চট্টগ্রামে চার দিন পর করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2022, 02:28 PM

Updated : 02 Aug 2022, 11:56 AM

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৩৮ জনের নমুনার করোনভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

এই সময়ে যার মৃত্যু হয়েছে, তিনি চট্টগ্রাম নগরীর বাসিন্দা ছিলেন।

এ নিয়ে চলতি মাসে চট্টগ্রাম জেলায় ৫ জন কোভিড রোগীর মৃত্যু হল। তার আগে প্রায় সাড়ে চার মাস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি এ জেলায়।

চলতি মাসের শুরু থেকে চট্টগ্রাম জেলায় কোভিড সংক্রমণের হার বাড়ছে। মাসের দ্বিতীয় সপ্তাহে এক দিন শনাক্তের হার ২২ শতাংশ পর্যন্ত উঠেছিল।

সংক্রমণের হার বাড়লেও চট্টগ্রামে কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়ার আগ্রহ কম।

মহামারীর শুরু থেকে এ জেলায় মোট ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের।

পুরনো খবর-

কোভিড টিকার বিশেষ কর্মসূচিতে চট্টগ্রামে সাড়া কম  

চট্টগ্রামে কোভিডে ১১ দিন পর মৃত্যু  

কোভিড: চট্টগ্রামে বুস্টারে আগ্রহ নেই, সংক্রমণ বাড়ায় শঙ্কা