২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চবিতে ছুটি ২৪ দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোজা ও ঈদের ছুটি ১৭ এপ্রিল থেকে শুরু হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2022, 11:46 PM

Updated : 02 Aug 2022, 03:20 PM

আগামী ১০ মে পর্যন্ত ছুটিকালীন সময়ে ২৪ দিন ক্লাস বন্ধ থাকবে।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়ে জানানো হয়।

ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে এসময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে নগরীতে চবি চারুকলা ইন্সটিটিউট থেকে ১৪ এপ্রিল সকালে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।