২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী মেলেনি

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2022, 10:20 AM

Updated : 02 Aug 2022, 03:16 PM

ফলে এক দিনের ব্যবধানে আবার সংক্রমণহীন একটি দিন পেল বন্দরনগরী ও ১৫ উপজেলার বাসিন্দারা।

জেলার সিভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭৪ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি; এই সময়ে কোভিডে আক্রান্ত কারও মৃত্যুও হয়নি।

মহামারী শুরুর পর গত বছরের ২২ নভেম্বর চট্টগ্রাম নতুন রোগীবিহীন দিল ছিল। এরপর গত বৃহস্পতিবারও আক্রান্তের সংখ্যা ছিল শূন্য।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে সারা দেশের মতো চট্টগ্রামেও আবার সংক্রমণ বেড়ে যায় জানুয়ারিতে। গত ২৪ জানুয়ারি শনাক্তের হার রেকর্ড ৪০ শতাংশে পৌঁছায়। ফেব্রুয়ারি থেকে সংক্রমণ আবার কমতে থাকে।

মহামারীর পুরো সময়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৬২ জন মারা গেছেন।