চট্টগ্রামে ফের মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার
চট্টগ্রামের মুরাদপুরে একটি মাদ্রাসার পেছন থেকে এক ছাত্রের লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
১৪ বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম মো. আরমান; তার বাবার নাম আব্বাস উদ্দিন। মুরাদপুর ডানকান হিল পিলখানা এলাকার 'আলী বিন আবী তালিব' মাদ্রাসায় পড়ত সে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই মাদ্রাসার পেছন থেকে আরমানের লাশ উদ্ধার করা হয় জানিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”
ময়নাতদন্তের জন্য আরমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
