২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিষের ‘শিংয়ের গুতোয়’ চট্টগ্রামে প্রাণ গেল লেবু বিক্রেতার

চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের শিংয়ের গুতোয় এক লেবু বিক্রেতা মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2022, 08:09 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শনিবার দুপুর দুইটার দিকে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকার গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মোহাম্মদ গফুর (৪৫) ওই এলাকার মৃত আবদুল বারেকের পুত্র।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গুচ্ছগ্রাম বাজারে গফুরকে একটি মহিষ পেটে ও বুকে গুঁতো দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাজারে গফুরের লেবুর পাইকারি দোকান ছিল। সে পাহাড় থেকে লেবু এনে দোকানের বাইরে দাঁড়িয়েছিল।