২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে এক বিচারিক হাকিমকে ঘুসি মারায় প্রবাসী আটক

চট্টগ্রামে এক বিচারিক হাকিমকে ঘুসি মারার অভিযোগে এক প্রবাসীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 12:12 AM

Updated : 02 Aug 2022, 02:56 PM

সোমবার রাতে নগরীর জিইসি মোড়ে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. অলি উল্লাহ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে কর্মরত।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আর হামলাকারী রানা মর্তুজা (৪০) একজন প্রবাসী বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান।

ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বিচারিক হাকিম অলি উল্লাহকে ধাক্কা দেয় রানা মর্তুজার গাড়ি।

“এর প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে বিচারককে ঘুসি মারেন রানা।"

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকরীকে আটক করে থানায় নিয়ে যায়।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উপ কমিশনার মোখলেসুর।