২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চসিকের সাবেক মেয়র নাছিরের মায়ের মৃত্যু

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগম মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 05:54 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সাবেক মেয়রের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ জানান, ফাতেমা জোহরা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ট্রোক করেছিলেন। সোমবার সকালে তিনি মারা যান।

এদিন বাদ আছর জানাজা শেষে মরহুমের লাশ কদম মোবারক মসজিদ কবরস্থানে দাফন করার কথা।

ফাতেমা জোহরার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী প্রমুখ।