২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোজ্য তেলের মিলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে একটি ভোজ্য তেলের মিলে আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 12:37 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার জানান, সোমবার সকালে নগরীর সাগরিকা এলাকায় নূরজাহান গ্রপের অঙ্গ প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল ওয়েল মিলে এ অগ্নিকাণ্ড ঘটে।

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

“সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমাদের কর্মীরা পুরোপুরি নির্বাপণে কাজ করছে।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি সেখানে অগ্নি নির্বাপণে অংশ নিচ্ছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।