চট্টগ্রামে ঘরে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের কর্নেল হাটে এক বাসায় আগুন লেগে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকার ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত রিজিয়া বেগমের বাড়ি ভোলা জেলায়। চট্টগ্রামে তিনি মেয়ের বাসায় থাকতেন।
প্রতীকী ছবি
“আগুন লাগার পর বাসা থেকে সবাই বেরিয়ে গেলেও রিজিয়া ভয়ে খাটের নিচে ঢুকে পড়েন। আগুন ছড়িয়ে পড়লে তিনি আর বের হতে পারেননি।”
তবে কীভাবে ওই বাসায় আগুন লেগেছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৬টার দিকে আগুন লাগার খবর পায় তারা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি সেখানে গিয়ে পৌনে ৭টার দিতে আগুন নেভায়।
