২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2021, 05:45 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় রেলগেইটের কাছে রোববার মধ্য রাতে এঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত এনায়েত উল্লাহ (৩০) হাটহাজারীর মাদার্শা এলাকার বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এনায়েত মারা যাণ

দুর্ঘটনায় আহত আরও একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তিনি জানান।