২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ডিলার্স মিট

বন্দরনগরীতে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ডিলার্স মিটে চট্টগ্রাম বিভাগের ডিলাররা অংশ নেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2021, 10:49 PM

Updated : 02 Aug 2022, 06:41 PM

শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভনেশন সেন্টারে এ সম্মেলনে ডিলার ছাড়াও প্রকৌশলী, স্থপতি, প্রশাসনিক কর্মকর্তা, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্মেলনে এনজিএস সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার সাহা বলেন, “দীর্ঘ ৫৩ বছর ধরে এনজিএস গ্রুপ সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। সিমেন্টের গুণগতমান ঠিক রেখে শুধু ব্যবসা বা মুনাফার প্রতি বেশি মনোযোগী না হয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখাই এনজিএসের মূল লক্ষ্য।

“এর ফলশ্রুতিতে এনজিএস সিমেন্ট প্রতি বছর সেরা করদাতার পুরস্কার অর্জন করে আসছে।”

মহাব্যবস্থাপক দীপক কুমার বণিক বলেন, “মুনাফার দিকে না তাকিয়ে গ্রাহক সন্তুষ্টিই এনজিএস সিমেন্টের প্রধান লক্ষ্য।”

সিনিয়র ডিজিএম ও হেড অব সেলস প্রসূন কুমার দাশ বলেন, “বর্তমানে দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রমের কারণে সিমেন্টের চাহিদা অনেক গুণ বেড়েছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে উৎপাদন, বিপনন ও সরবরাহ ব্যবস্থা উন্নতকরনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে দেশের অবকাঠামো উন্নয়নে অন্যতম অংশীদার এনজিএস সিমেন্ট।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর অধ্যাপক কানু দাশ বলেন, “এনজিএস সিমেন্টের মতো অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানরা সামাজিক কর্মসূচিগুলোতে বেশি মাত্রায় সম্পৃক্ত হলে দেশ অনেক বেশি উপকৃত হবে।“

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়েট এর অধ্যাপক ড. জি এম. সাদিকুল ইসলাম ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন এর ডিজিএম অসীম কুমার নন্দী।

অন্যান্যের মধ্যে এনজিএস সিমেন্টের সিনিয়র ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র করা হয়।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন মীরাক্কেল তারকা কমর উদ্দিন আরমান, চ্যানেল আই তারকা সংগীতশিল্পী চৈতী। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেডিও টুডের হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল ও উপস্থাপিকা আঁখি মজুমদার।