২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে ‘পিটুনিতে’ বৃদ্ধ নিহত

চট্টগ্রামে রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর পিটুনিতে সত্তরোর্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 01:29 AM

Updated : 02 Aug 2022, 06:15 PM

রোববার রাতে নগরীর খুলশী থানার লালখান বাজার মতিঝর্ণা ৫ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৭৮)।

খুলশী থানার ওসি মো. শাহীনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘরের সামনে রাস্তায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটে।

রাতে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালেককে বাঁশ দিয়ে পিটুনি দেয় অপর পরিবারের সদস্যরা। এসময় অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখানে চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি জানান, ঘটনার পরপর সেখানে পুলিশ গেছে। হামলকারী পরিবারের এক নারী সদস্যকে আটক করা হয়েছে এবং অন্য সদস্যদের খোঁজা হচ্ছে।