২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, চট্টগ্রামে পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2021, 07:55 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

নিহত এএসআই মাসুদুর রহমান (৪০) চট্টগ্রাম ৯ম এপিবিএন সদর দপ্তরে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলায়।

বুধবার সকালে নগরীর ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাঁচলাইশ থানার এসআই কাজী মাসুম উর রহমান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে দামপাড়া বিভাগীয় পুলিশ হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন মাসুদুর। পথে গরুবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই ট্রাক চালকক হাসানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই মাসুম।