কোভিড: চট্টগ্রামে দিনে শনাক্তের হার ২২%
চট্টগ্রামে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাতজন, এসময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০০ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘন্টায় এক হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে এ সংক্রমণ মিলেছে। নমুনা পরীক্ষার হিসেবে চট্টগ্রামে শনাক্তের হার ২২ দমমিক ০৫ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ২০৪ জন এবং বিভিন্ন উপজেলার রয়েছেন ৯৬ জন।
উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে একদিনে ৩১ জন, মিরসরাইয়ে ২৫ জন নতুন করে সংক্রমিত রোগী পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৬৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৬৮১ জন।
