চট্টগ্রামে পাহাড়ে অভিযান, ৪৭ ঘর উচ্ছেদ
চট্টগ্রামের লালখান বাজার এলাকার এ কে খান পাহাড়ে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ৪৭টি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত লালখান বাজার মতিঝর্ণা সংলগ্ন এ কে খানের পাহাড়ে এ অভিযান চালান চট্টগ্রামের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মু. ইনামুল হাছান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক এবং ফায়ার সার্ভিস, পিডিবি, কেজিডিসিএল, পুলিশ প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম লালখান বাজার এলাকার এ কে খান পাহাড়ের পাদদেশে অবৈধভাবে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের বুধবার উচ্ছেদ করে জেলা প্রশাসন। ছবি: সুমন বাবু
তিনি বলেন, অভিযানে কয়েকটি বাড়িতে বিদ্যুতের অবৈধ মিটার পাওয়া গেছে, সেগুলোও বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সেখানে গ্যাসের কোনো সংযোগ পাওয়া যায়নি।
