২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের চেষ্টা, চট্টগ্রামে যুবক আটক

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 04:09 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

শনিবার দুপুরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনিতে এ ঘটনা ঘটে।

আটক সাদ্দাম (২৮) পেশায় রিকশাচালক। তার বাড়ি খাগড়াছড়ির পানছড়িতে; থাকেন নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকায়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির বাবাও রিকশা চালক ও মা পোশাক শ্রমিক।

“দুপুরে শিশুটি প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এসময় সাদ্দাম তাকে ‘সাজিয়ে দেয়ার’ কথা বলে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে সাদ্দাম পালিয়ে যায়। পরে ওই শিশুর বাবা ও প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেয়।”

ওসি বলেন, পরে ওই এলাকায় পুলিশের একটি টহল দল সাদ্দামকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় শিশুটির বাবা ধর্ষণ চেষ্টার মামলা করেছেন বলে জানান ওসি কামরুজ্জামান