সীতাকুণ্ডে চালের ট্রাক উল্টে নিহত ২
সীতাকুণ্ডের শীতলপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
শনিবার সকাল ৬টার দিকে শীতলপুর সাইনবোর্ড নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭) ও আবদুল খালেক (৫০)। দুইজনই ট্রাকের আরোহী ছিলেন।
আহতরা হলেন- মহসিন (৩০), সজিব (৩০), মো. আলম (৪০), নবী হোসেন (৪০) ও মো. বাবুল (৩৫)। এরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তাদের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আতিক ও খালেককে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
চালবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে চট্টগ্রাম আসছিল।
