২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2021, 07:22 PM

Updated : 02 Aug 2022, 05:30 PM

নগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকা থেকে শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোরশেদ আলম (২৮) বিভিন্ন প্রতিষ্ঠানে মিনারেল ওয়াটার সরবরাহের কাজ করেন। তার বাড়ি আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায়।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারী কিছুটা ‘বুদ্ধি প্রতিবন্ধী’। বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

“সে সুবাদে খোরশেদের সাথে তার পরিচয় হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে খোরশেদ তার সাথে শারিরীক সম্পর্ক করে। সর্বশেষ গত ১ মার্চ ওই নারীর সাথে তার শারীরিক সম্পর্ক হয়।”

বিয়ের প্রতিশ্রুতি না রাখায় শুক্রবার ওই নারী খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। অভিযোগ পেয়ে রাতে তাকে ডিসি রোড থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ পরিদর্শক রিয়াজ।