২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দাম্পত্য কলহে’ আহত স্বামীর মুত্যু, স্ত্রী আটক

চট্টগ্রামে দাম্পত্য কলহের মধ্যে ‘লাথি’ খেয়ে আহত এক ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 05:38 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

আটক লায়লা বেগম (৪০) নিহত দিনমজুরের আবুল হাশেমের (৫০) স্ত্রী।

শুক্রবার ভোরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাশেম-লায়লা দম্পতি নিঃসন্তান ছিলেন। বিভিন্ন সময়ে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।

“বুধবার ঝগড়ার এক পর্যায়ে লায়লা তার স্বামী হাশেমের অন্ডকোষে লাথি মারে। এতে হাশেম আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বৃহস্পতিবার বাসায় নেওয়া হয়। শুক্রবার ভোরে সে মারা যায়।”

লায়লাকে জিজ্ঞাসাবাদ এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুমন।