২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে ৬ সেপ্টেম্বর থেকে থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2020, 11:52 PM

Updated : 18 Aug 2022, 03:38 PM

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ১৮ মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস নিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

বৃহস্পতিবার সন্ধায় চবি'র চারুকলা ইনস্টিটিউটে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে ডিনবৃন্দের সাথে উপাচার্য বিস্তারিত আলোচনা করেন।

“উপস্থিত ডিনবৃন্দ এ ব্যাপারে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করেন।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিনরা তাদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। অনলাইনে ক্লাস গ্রহণ সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে।