২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম সিটির ৪৬ কর্মী বদলি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৪৬ জন ওয়ার্ড সচিবসহ ৪৮ জন কর্মীকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 09:27 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

দায়িত্ব নেওয়ার ১২ দিনের মাথায় সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন দ্বিতীয় দফায় বড় ধরনের এই রদবদল করলেন।

সোমবার সিটি করপোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে বদলির বিষয়টি জানানো হয়।

সেখানে বলা হয়, “প্রশাসনিক কাজে গতিশীলতা আনার স্বার্থে কর্মচারীদের দায়িত্ব পুনর্বণ্টন করা হল।”

বদলি হওয়া কর্মীদের ২০ অগাস্টের মধ্যে বিভাগীয় প্রধানের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে আদেশে।

তাদের মধ্যে ৩৯ জন ওয়ার্ড সচিব, ৭ জন সংরক্ষিত ওয়ার্ডের সচিব, একজন বেঞ্চ সহকারী ও একজন অফিস সহকারী আছেন।

এর আগে গত ১২ আগস্ট রাজস্ব বিভাগের ৩৯ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি করা হয়েছিল।

পুরনো খবর:

সিসিসির রাজস্ব বিভাগের ২৪ জনকে একযোগে বদলি