চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় শিশুর মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাড়ির ধাক্কায় সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে মহাসড়কের কচুয়াই ইউনিয়নের কথামোজা এলাকার গাউছিয়া হেচারির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জিহাদ (০৭)। সে ওই এলাকার রিকশাচালক কামাল হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় জিহাদ।
হাসপাতালে আনার পর বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
