‘হত্যার হুমকি’, চট্টগ্রাম বিএমএ নেতা ফয়সলের জিডি
নগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরিতে (জিডি) করেছেন।
শনিবার রাতে নগরীর মেহেদিবাগের ফ্ল্যাটের নিচে ২০-২২ জন সন্ত্রাসী হাজির হয়ে তাকে ‘খোঁজ করে ও হত্যার হুমকি’ দেয় বলে জিডিতে উল্লেখ করেছেন ডা. ফয়সল।
অভিযোগ পেয়ে ঘটনা যাচাইয়ে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
নগরীর মেহেদিবাগের ইকুইটি লাভিনিয়া নামের ভবনের একটি ফ্ল্যাটে থাকেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী।
“দারোয়ান তাদের আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি বলার পর তারা চট্টগ্রাম মেডিকেলে গিয়ে আমাকে হত্যা করবে বলে হুমকি দেয়।”
তিন-চার মিনিট সেখানে অবস্থানের পর মোটর সাইকেল আরোহীরা চলে যায় উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর তিনি পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শনিবার গভীর রাতে থানায় জিডি করার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ফয়সল ইকবাল চৌধুরী।
এ বিষয়ে চকবাজারা থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি একটি জিডি করেছেন। যখন কোনো নাগরিক জিডি করবেন তখন তা তদন্ত করাই আমাদের দায়িত্ব।
“সেখানকার সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। তা যাচাই করে দেখা হবে।”
