২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি নিয়ে বিবাদ, চট্টগ্রামের ‘সংগীত ভবনে’ হামলা-ভাংচুর

পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামের প্রবর্তক সংঘের জমিতে অবস্থিত ঐতিহ্যবাহী সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সংগীত ভবন’ এর কার্যালয়ে হামলা ও ভাংচুর করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2020, 08:09 PM

Updated : 10 Oct 2022, 07:17 PM

শুক্রবার বেলা ১১টার দিকে প্রবর্তক মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলার সময় বিভিন্ন বাদ্যযন্ত্রও ভেঙ্গে ফেলা হয়।

তবে প্রবর্তক সংঘের কর্তারা বলছেন, আদালতের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি ভবন সংস্কারের কাজ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংগীত ভবন প্রবর্তক সংঘের ওই জমিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে ১৯৬৮ সাল থেকে।

Image
প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

এর প্রতিষ্ঠাতা প্রিয়দারঞ্জন সেনগুপ্তের হাত ধরে প্রবর্তকের জমিতে টিনের ছাউনির কার্যালয় বানিয়ে সেখানে সংগীত শেখানোসহ অন্যান্য কার্যক্রম চালানো হত।

সংগীত ভবনের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা কার্যযালয়টি মেরামতের উদ্যোগ নেয়া হয় সম্প্রতি। গত শুক্রবার ঘরের দরজা-জানালা মেরামতের কাজ শুরু করলে প্রবর্তক সংঘের লোকজন এসে বাধা দেয় এবং পুলিশ ডেকে এনে কাজ বন্ধ করে দেয়।

“বৃষ্টির মধ্যে ওই অবস্থায় কাজ ফেলে না রাখার জন্য আমরা মিস্ত্রি নিয়ে আজ সকালে সেখানে গেলে স্থানীয় কিছু ছেলে কাজে বাধা দেয়। হঠাৎ কিছু ছেলে শাবল-হাতুড়ি দিয়ে আমাদের কার্যালয়ে হামলা করে, ভাংচুর চালায়।”

প্রবর্তক সংঘের অনাথ আশ্রমের শিক্ষার্থী এবং সেখানকার কয়েকজন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করে তিনি বলেন, “সম্পূর্ণ বিনা উস্কানিতে হামলা করা হয়েছে। আমাদের কার্যালয়ে থাকা হারমোনিয়াম, তবলাসহ বিভিন্ন সরঞ্জাম লুট ও ভাংচুর করেছে তারা।”

Image
প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী বলেন, “আমাদের ছেলেরা এখানে কোনো হামলা করেনি। অনুমতি ছাড়া সংস্কার কাজ করায় বাধা দিয়েছে মাত্র।”

তিনি বলেন, “ষাটের দশকের শেষদিকে সংগীত ভবন প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠাতা প্রিয়দারঞ্জন সেনগুপ্ত চুক্তি করে ভাড়া নিয়েছিলেন। পরবর্তীতে তার পুত্র দীপক সেনগুপ্তের সঙ্গে এ চুক্তি বহাল ছিল। কিন্তু পরবর্তীতে কাবেরী সেনগুপ্ত অধ্যক্ষ হলে আর চুক্তি নবায়ন করেনি।

“তারা চুক্তি নবায়ন না করে আদালতের মাধ্যমে ভাড়া পরিশোধের অনুমতি এনে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। কিন্ত গত শুক্রবার তারা কোনো অনুমতি ছাড়াই তাদের ঘর মেরামতের কাজ শুরু করলে আমরা আদালতের অনুমতি নিয়ে কাজ করতে বলি।”

তিনকড়ি চক্রবর্তীর অভিযোগ, শুক্রবার আবারও সংগীত ভবনের লোকজন সংস্কার কাজ শুরু করলে সেখানে থাকা প্রবর্তক সংঘের কিছু লোক বাধা দেয়। কোনো ধরনের লুটপাট বা হামলার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম বলেন, “সকালে প্রবর্তক সংঘের বিপ্লব চৌধুরী নামের এক লোক আমাদের জানায়, তাদের ভাড়াটিয়া অন্যায়ভাবে ঘরের সংস্কার কাজ পরিচালনা করছে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে আমরা কাজ বন্ধ রেখে দুই পক্ষকে থানায় গিয়ে বিষয়টি মিমাংসা করতে বলি।

Image
প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

প্রবর্তক সংঘের দাবি তাদের সাথে ভাড়ার চুক্তি নবায়ন না করেই সঙ্গীত বিদ্যালয়টির কার্যক্রম চলছিল। এ অবস্থায় সংস্কার কাজ করতে গেলে স্কুলের শিক্ষার্থী ও বাসিন্দারা বাধা দেয়।

পুলিশ চলে গেলে প্রবর্তক সংঘের অনাথ আশ্রমের কিছু তরুণ সংগীত ভবনের টিনশেড ঘরের তার ঘেরা সীমানা ভাংচুর করে জানিয়ে তিনি বলেন, পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংগীত ভবনের কার্যালয়ের জায়গা নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে বলে জানান এসআই নুরুল।

ওই কার্যালয়ের আশপাশে প্রবর্তক সংঘ পরিচালিত স্কুল ও অনাথ আশ্রমের কিছু কর্মকর্তা-কর্মচারী বসবাস করেন।

সংগীত ভবন চট্টগ্রামের অন্যতম শীর্ষ সংগীত শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রামের অনেক শিল্পী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়েছেন। বর্তমানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা দেড়শর মত।