চট্টগ্রামে আগুনে পুড়েছে পাঁচ ঘর
চট্টগ্রামের পটিয়ায় চুলা থেকে আগুন ছড়িয়ে পাঁচটি বসত ঘর পুড়ে গেছে।
শনিবার বিকালে উপজেলার ধলঘাট ইউনিয়নের বাগদণ্ডীতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
পটিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা সোমেন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে চুলা থেকে একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে।
সোমেন বলেন, আগুনে পাঁচটি বসত ঘর ও মালামাল পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
