২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: চট্টগ্রামে ৭৬ বছরের বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এক কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2020, 02:24 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আব্দুর রব জানান।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই বৃদ্ধ প্রথমে নগরীর পার্কভিউ হাসপাতালে গেলে সেখান থেকে গত ৯ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

“এর মধ্যে তার স্ট্রোক করেছিল। সে কারণে শুরু থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে জেনারেল হাসপাতালে।