২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের রাজাখালীতে কক্সবাজার থেকে আসা একটি কভার্ড ভ্যানে প্রায় ৪৮ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2020, 10:25 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-৭ এর একটি টহল দল বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কের রাজাখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে এ ইয়াবা উদ্ধার করেন।

গ্রেপ্তার দুইজন হলেন-কভার্ড ভ্যানের চালক আবদুল আজিজ (৪৫) ও সহকারী মোহাম্মদ জুয়েল (৩১)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন জানান, রাজাখালী এলাকায় চেকপোস্টে টহলরতরা কভার্ড ভ্যানটিকে থামার সংকেত দিলে না থেমে কিছু সামনে গিয়ে থামে এবং ভ্যান থেকে দুজন নেমে পালিয়ে যাবার চেষ্টা করলে তাদের ধরা হয়।

তাদের দেওয়া তথ্যে কভার্ড ভ্যানের চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪৭ হাজার ৮৩৫টি ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে বলেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিশেষ কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন।