২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার পুলিশসহ আটজন সুস্থ

চট্টগ্রামে একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন চার পুলিশ সদস্যসহ আটজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 12:10 AM

Updated : 18 Aug 2022, 02:59 PM

মঙ্গলবার চট্টগ্রামের জেনারেল হাসপাতাল থেকে ছয়জন, ফৌজদারহাটের বিআইটিআইডি থেকে একজন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সুস্থ হয়ে একজন বাড়ি ফিরেছেন বলে জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানিয়েছেন।

তাদের হিসেবে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, “আমাদের হাসপাতাল থেকে ছয়জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।”

চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চার পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের পৃথক স্থানে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। চট্টগ্রাম নগর পুলিশে এ পর্যন্ত পাঁচ সদস্য সুস্থ হলেন।

মনোবল হারালে চলবে না: করোনাভাইরাসজয়ী পুলিশ সদস্য  

সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ‍পুলিশ সদস্যের সংখ্যা ১৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১০৫ জন। বাইরে থেকে আক্রান্ত হয়ে এসে চট্টগ্রামে আছেন আরও পাঁচজন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আটজন।