২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরেক পুলিশ আক্রান্ত

চট্টগ্রামে খুলশী থানার এক কনস্টেবলের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 11:01 PM

Updated : 18 Aug 2022, 02:56 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবে মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয় বলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ২৮ বছর বয়সী একজন পুরুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

তিনি খুলশী থানার কনস্টেবল বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।

ওই পুলিশ সদস্য ফৌজদারহাটের ফিল্ড হাসপাতালে আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। 

ফৌজদারহাটের বিআইটিআইডিতে এ পর্যন্ত দুই হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা মিলিয়ে ১১৪ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রামের বাসিন্দা ৭০ জন।