২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আইসোলেশন ওয়ার্ডে এক যুবকের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 10:00 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বৃহস্পতিবার সকালে ২৮ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ জানান ।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া গ্রামের বাসিন্দা ওই যুবক দীর্ঘদিন কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। জ্বর নিয়ে তিনি বুধবার এলে করোনাভাইরাস আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সকালে তার মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার প্রতিবেদন এখনও আসেনি বলে জানান তিনি।